Listing Directory লোক খুজছি

রং মিস্ত্রি

আজকেই কাজ করতে পারবেন—এমন ১ জন রং মিস্ত্রি প্রয়োজন। কিছু টাচ-আপের কাজ করতে হবে।

গ্রীল মিস্ত্রি

পাকুরিয়া বাজার, আমদিয়া, মাধবদী, নরসিংদীতে একজন গ্রীল মিস্ত্রি প্রয়োজন। আগ্রহী মিস্ত্রিরা দ্রুত যোগাযোগ করুন।

কাঠমিস্ত্রি

৪টি কাঠের টুইন খাট বানাতে হবে। এছাড়াও আরও কিছু কাঠের কাজ রয়েছে। অভিজ্ঞ কাঠমিস্ত্রি প্রয়োজন।

ফার্নিচার মিস্ত্রি

বাড্ডায় কারখানার কাজের জন্য আলগা গদির কাঠবডির সোফা, গদির ডাইনিং এবং সলিড কাঠের ডাইনিং বানানোর মিস্ত্রি প্রয়োজন।

টাইলস মিস্ত্রি

কুমিল্লার চৌদ্দগ্রামে জরুরি ভিত্তিতে ২ জন টাইলস মিস্ত্রি প্রয়োজন। আগ্রহী ব্যক্তিদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

নকশি মিস্ত্রি

ফার্নিচারের কারখানার জন্য খাটসহ সব ধরনের ফার্নিচারে নকশার কাজ করতে পারেন—এমন একজন দক্ষ নকশি মিস্ত্রি প্রয়োজন।

রড মিস্ত্রি

চট্টগ্রামে রড মিস্ত্রির কাজের সুযোগ। কাল থেকে কাজ শুরু করতে পারবেন এমন অভিজ্ঞ রড মিস্ত্রি প্রয়োজন। সাইটে কাজ চলমান আছে। আগ্রহীরা যোগাযোগ করুন।

ঠিকাদার কোম্পানি

সিরাজগঞ্জে রোডস অ্যান্ড হাইওয়ের প্রায় ৮০ কোটি টাকার একটি কাজ রয়েছে। অভিজ্ঞ কোনো ঠিকাদার কোম্পানি কাজটি করতে আগ্রহী হলে যোগাযোগ করুন। কাজটি সরাসরি নেওয়া যাবে।

রং মিস্ত্রি

জরুরি ভিত্তিতে ২ জন রং মিস্ত্রি প্রয়োজন। হাজিরা হিসেবে কাজ করতে হবে। ঢাকা মিরপুর / উত্তরা এলাকায় কাজ। কোনো প্রকার ভাড়ার টাকা চাওয়া ব্যক্তিরা কল দেওয়া থেকে বিরত থাকবেন। যারা নেশা করেন তারাও যোগাযোগ করবেন না।

রাজমিস্ত্রী

চট্টগ্রামের মহেশখালী এলাকায় নির্মাণ কাজের জন্য লেবার প্রয়োজন। মোট ১০০–২০০ জন লোক নেওয়া হবে। দৈনিক ভিত্তিতে কাজ করা হবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।

রংমিস্ত্রি

বসুন্ধরা আবাসিক এলাকায় কয়েকটি ফ্ল্যাটে রিপেয়ারিং কাজ করার জন্য একজন রংমিস্ত্রি প্রয়োজন। ৫/৬ দিনের কাজ হবে।

দক্ষ টাইলস মিস্ত্রি

এক তলা বাড়িতে ৩,০০০+ স্কয়ার ফিটের টাইলসের কাজ হবে। দক্ষ টাইলস মিস্ত্রি ও জেনারেটর থাকতে হবে। প্রতি স্কয়ার ফিট কত টাকা হলে কাজ করবেন, তা জানাতে হবে।

টাইলস মিস্ত্রি

৩৫০ স্কয়ার ফুটের টাইলসের কাজ করতে পারবেন এমন দক্ষ মিস্ত্রি প্রয়োজন। কন্ট্রাক্টে কাজ দেওয়া হবে।

টাইলস মিস্ত্রি

জরুরি ভিত্তিতে একজন ভালো টাইলস মিস্ত্রি প্রয়োজন। কেউ ফ্রি থাকলে যোগাযোগ করুন।

দক্ষ মার্বেল মিস্ত্রি

নিজের প্রতিষ্ঠানের জন্য মাসিক চুক্তিতে একজন দক্ষ মার্বেল মিস্ত্রি প্রয়োজন। মার্বেল ও গ্রানাইটের পলিশ, সব ধরনের মোল্ডিং এবং নিখুঁত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। থাকা: ফ্রি খাওয়া: ফ্রি বেতন: আলোচনা সাপেক্ষ

রং মিস্ত্রি

কুমিল্লা শহরে ইমারজেন্সি রং মিস্ত্রি প্রয়োজন। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।

হেড মিস্ত্রি

লাইভ বেকারির জন্য হেড মিস্ত্রি প্রয়োজন। আগ্রহীরা যোগাযোগ করুন।

রং মিস্ত্রি / হেলপার

একজন মিস্ত্রি / হেলপার প্রয়োজন। ভালোভাবে কাগজ মারতে ও ফুটিং কাটতে পারেন—এমন কেউ থাকলে যোগাযোগ করুন। কাজ: Chittagong Furniture and Interior-এর জন্য।

রাজমিস্ত্রি ও সহকারী

জরুরি নিয়োগ। রাজমিস্ত্রি: ২৪,০০০–২৫,৫০০ টাকা সহকারী: ১৬,০০০–১৮,০০০ টাকা ডিউটি: ৮ ঘণ্টা থাকা: ফ্রি খাওয়া: নিজের ওভারটাইম: সুযোগ আছে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন।

রাজমিস্ত্রি

কাজের বর্ণনা: অভিজ্ঞ রাজমিস্ত্রি প্রয়োজন। সততা ও দক্ষতা সময়ের মধ্যে কাজ করার সক্ষমতা দক্ষ টিম ১ ইউনিট ৮ তলা বিশিষ্ট ফ্ল্যাট রেডি করা হবে।

বোর্ড মিস্ত্রি ও হেল্পার

সাইটে কাজের জন্য হাজিরা বোর্ড মিস্ত্রি ও হেল্পার প্রয়োজন। যারা প্রফেশনালি ইন্টেরিয়রের কাজ করেন, তারাই শুধু যোগাযোগ করবেন।